West Bengal Health GNM Nursing 2019 ADMISSION
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের (West Bengal Health and Family Welfare Department) অধীনে GNM নার্সিং কোর্সের ভর্তির আবেদন খুব শীঘ্রই শুরু হবে। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা এই WB Health GNM Nursing 2019 কোর্সের জন্য আবেদন করতে পারবে। এই GNM Nursing কোর্সের সেশন শুরু হবে _______ 2019 থেকে এবং শেষ হবে 2022 সালে।
West Bengal Health GNM Nursing 2019 এই কোর্সের মোট আসন সংখ্যা 2175 টি এর মধ্যে 2105 টি আসন মহিলা প্রার্থীদের জন্য এবং 70 টি আসন পুরুষ প্রার্থীদের জন্য।
এই GNM Nursing হল 3 বছরের রেসিডেন্সিয়াল কোর্স এবং তারপর ছয় মাসের ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থীরা কিছু পরিমাণ টাকা পাবে।
এই লেখাটিতে আমরা আলোচনা করবো, কিভাবে তুমি WB Health GNM Nursing 2019 এর জন্য আবেদন করতে পারবে, আবেদনের ফর্ম ডাউনলোড, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং মেরিট লিস্ট। সমস্ত তথ্য বিস্তারিত ভাবে এখানে আলোচনা করা হয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা
WB Health GNM Nursing Training Course এ আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা গুলি পূরণ করতে হবে।
1. শিক্ষাগত যোগ্যতা: কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
2. বয়সের সীমা: এই কোর্সে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা, 17 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হলো 27 বছর। বয়সের সীমা হিসাব করা হবে 1লা জানুয়ারি 2019 অনুযায়ী।
3. প্রার্থী যে জেলার জন্য GNM Nursing কোর্সে আবেদন করছে, তাকে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। (যেমন, কারোর বসবাসের জেলা যদি বর্ধমান হয় তাহলে সে বর্ধমানের হসপিটালের জন্য আবেদন করতে পারবে, অন্য জেলার জন্য পারবে না)।
4. প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
মোট আসন সংখ্যা
West Bengal GNM Nursing 2019 করছে মোট আসন সংখ্যা হল 2175 । মোট আসন সংখ্যার মধ্যে 2105 টি আসন মহিলা প্রার্থীদের জন্য এবং 70 টি আসন পুরুষ প্রার্থীদের জন্য।
সরকারের নির্দিষ্ট আইন অনুযায়ী বিশেষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংরক্ষণের ব্যবস্থা আছে, SC (22%), ST (6%), OBC-A (10%), OBC-B (7%), Female candidates belonging to Orphanage (2%) and Lady Civil Defence Volunteers (2.5%)।
WB Health GNM Nursing 2019 কোর্সের আবেদন ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (publish soon...)
আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পর তার সাথে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি যুক্ত করতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের স্ব-প্রত্যায়িত (self attested) কপি ।
- বয়সের প্রমাণপত্র হিসেবে – মাধ্যমিকের এডমিট কার্ড অথবা সার্টিফিকেটের কপি।
- স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের আসল কপি।
- SC/ST/OBC কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যায়িত কপি।
- নিজের ঠিকানা লেখা একটি খালি এনভেলাপ, যাতে 5 টাকা বা তার বেশির পোস্ট স্টাম্প লাগাতে হবে।
সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে উপরের কাগজগুলি যুক্ত করে, সেটিকে একটি খামে ভরে, স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে নিজস্ব জেলার সিলেকশন কমিটির ঠিকানায় পাঠাতে হবে (নীচে দেওয়া আছে)।
For Female Candidates
| Districts | Application to be Submitted |
| Darjeeling District (only Darjeeling, Kurseong & Kalimpong Sub-Division) | The Senior Sister Tutor, Nursing Training School, Darjeeling District Hospital, P.O.& Dist.-Darjeeling, PIN-734101 |
| Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Siliguri Sub-Divn.of Darjeeling District | The Principal Nursing Officer, Nursing Training School, District Hospital, Jalpaiguri, P.O. & Dist.- Jalpaiguri PIN – 735101 |
| Uttar Dinajpur, Dakshin Dinajpur & Malda | The Principal of Nursing Officer, Nursing Traning School, Dakshin Dinajpur District Hospital, Balurghat, P.O-Balurghat, Dakshin Dinajpur – 733124 |
| Murshidabad and Nadia | The Principal of Nursing Officer, Nursing Traning School, District Hospital, Nadia, Shaktinagar, P.O-Krishnanagar, Nadia-741101 |
| Purulia and Bankura | The Principal of Nursing Officer, Nursing Traning School, Purulia District Hospital, Ranchi Road, Purulia – 723101 |
| Birbhum and Burdwan | The Principal of Nursing Officer, Nursing Traning School, Burdwan Medical College and Hospital, Burdwan – 713101 |
| Paschim Medinipur, Jhargram and Purba Medinipur | The Principal of Nursing Officer, Nursing Traning School, District Hospital, Purba Medinipur, P.O-Tamluk, Purba Medinipur – 721636 |
| Howrah and Hooghly | The Principal of Nursing Officer, Nursing Traning School, District Hospital, Hooghly, P-Chinsurah, Hooghly – 712101 |
| North & South 24-Parganas | The Principal of Nursing Officer, Nursing Traning School, M.R. Bangur Hospital, Tollygunj, Kolkata-700033 |
| Kolkata | The Principal of Nursing Officer, Nursing Traning School, R.G Kar Medical College and Hospital, 1, Kshudiram Bose Sarani, Kolkata-700004 |
| Female Candidates in Orphanage quota & Lady Civil Defence Category | The Principal of Nursing Officer, Nursing Traning School, R.G Kar Medical College and Hospital, 1, Kshudiram Bose Sarani, Kolkata-700004 |
For Male Candidates
| Any District of West Bengal | The Principal of Nursing Officer, Nursing Traning School, Ashoknagar S.G. Hospital, PO-Ashok Nagar, North 24-Parganas-743222 |
উপরে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র অবশ্যই শেষ তারিখের আগে পৌঁছাতে হবে না হলে তা গ্রাহ্য হবে না।
প্রার্থী বাছাই পদ্ধতি
WB Health GNM Nursing 2019 Course Admission এর জন্য প্রার্থী বাছাই করা হবে তাদের আবেদন পত্রে উল্লেখিত তথ্যের ভিত্তিতে। উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এর উপর ভিত্তি করে প্রতিটি জেলার নার্সিং ট্রেনিং সেন্টার নিজস্ব মেরিট লিস্ট প্রস্তুত করবে।
আবেদনকারীর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর হিসাব করতে হবে সেরা পাঁচটি বিষয় নিয়ে, (বাংলাতে প্রাপ্ত নম্বর + ইংরেজিতে প্রাপ্ত নম্বর + অন্য তিনটি বিষয় প্রাপ্ত নম্বর)। নম্বর হিসাব করার সময় Envs এর নম্বর যুক্ত হবে না।
যে সমস্ত ছাত্রছাত্রী ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছে তারা এই নার্সিং কোর্সের জন্য আবেদন করতে পারবে না।
WB Health GNM মেরিট লিস্ট ডাউনলোড
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনে নার্সিং কোর্সে ভর্তির জেলা ভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হবে ______ মাসের শেষ সপ্তাহে। West Bengal Health GNM Nursing 2019 Merit List Download. মেরিট লিস্ট অনলাইনে প্রকাশিত হয় না। তাই, তুমি যে হাসপাতালে, তোমার আবেদনপত্র পাঠিয়েছিলে মেরিট লিস্টের জন্য সেখানে যোগাযোগ করো।
প্রতিটি নার্সিং ট্রেনিং সেন্টার আলাদা আলাদা ভাবে নিজস্ব মেরিট লিস্ট প্রকাশিত করে। আবেদনকারীকে সেই ট্রেনিং সেন্টার এর সাথে যোগাযোগ রাখতে হবে মেরিট লিস্ট এর জন্য
আবেদনকারীদের সাহায্যের জন্য আমরা এই সম্পূর্ণ তথ্যটি বাংলায় উপস্থাপনা করেছে। WB Health GNM Nursing Training Course এ ভর্তির ব্যাপারে আরও বিস্তারিত তথ্যের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট দেখতে পারো, www.wbhealth.gov.in । বিষয় সম্পর্কিত আরও যদি কোন প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে তার নিচের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো।

Comments
Post a Comment